বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ইমাম সমিতির কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

February 02, 2024

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার রাতে মেহেরপুর শহরের বামন পাড়া এলাকা থেকে শুরু করে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তার দুপাশে থাকা অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান, কোষাধ্যক্ষ মাওলানা শাহজাহান আকবর, সদস্য হাফেজ যুবায়ের সেখানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন