মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৬ জুন: শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নরে ত্রি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট. ইয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ বিরতীহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১হাজার ৯৬ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। ১৪টি পদের বিপরীতে ৩৬ জন প্রাথী এ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, সকাল থেকেই সুষ্ট পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।