বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির, জেলা শিক্ষা অফিসার আব্বাস আলী, জেল সুপার মনির আহমেদ প্রমূখ।