মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম(৭ম পর্যায়) প্রকল্প ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনার শীর্ষ প্রকল্পের আওতায় পাঠ্যপুস্তক ২০২৪ উৎসবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পাঠ্যপুস্তক ২০২৪ উৎসবের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যপুস্তক ২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার আবু রায়হান। মেহেরপুর জেলার ৪০৬টি কেন্দ্রের ১৩ হাজার ৫ শিক্ষার্থীর মধ্যে ১ সেট করে বই প্রদান করা হয়।