মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ এপ্রিল: মেহেরপুর জেলা উন্নয়ন কর্মকান্ড নিয়ে এবং জেলার উন্নয়ন খাতে সমস্যা সমাধানের লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । এ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক সাহান আরা বানু।
উন্নয়ন কর্মকান্ড এবং সমস্যা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন , সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যডঃ শফিকুল আলম,মেহেরপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ এমএ বাশার,জেলা তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবউর্দ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী,শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক,মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জি,এম হাসান শাহ নেওয়াজ প্রমুখ ।