মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হোসেন আলী খন্দকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুস শহিদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. এমএ বাশার, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার এসএম সাইদুর রহমান প্রমূখ।