বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ নভেম্বর: মেহেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে এবং বিভিন্ন সমস্যার সমাধান নিশ্চত করতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক দেলওয়ার হোসেন। এ সময় রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, সিভিল সার্জন ডাঃ আবদুস শহীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, মুজিব নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল ইসলাম, মুজিব নগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ এম এ বাশার, মেহেরপুর জেলা রেজিষ্টার শামীমা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভার প্রাপ্ত) নাসিমা খাতুন প্রমুখ।