মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ আগস্ট:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে জেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনিক কর্মকর্তাগন,জেলায় কর্মরত বিভিন্ন এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ২৯ আগস্ট রোববার বেলা ১২ টায় মেহেরপুরের জেলা প্রশাসকের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে আজাদুর রহমান,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল,আশা’র জেলা ব্যবস্থাপক বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব আহসান আক্তার পলাশ,ওয়েভ ফাউন্ডেশনের জেলা কোঅর্ডিনেটর আব্দুস সালাম,দারিদ্র বিমোচনের নির্বাহী পরিচালক ডা: আবু জাফর প্রমূখ।
সভাপতি তার বক্তব্যে বলেন,জেলার শিক্ষার হার বাড়াতে প্রত্যেক এনজিও কে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে।