বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 26, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার শামীমা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সরকারি সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমূখ।