বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা এনজিও সমিতির নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

By মেহেরপুর নিউজ

July 13, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা এনজিও সমিতির নেতৃবৃন্দ মেহেরপুর জেলার নবাগত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার বিকেলের দিকে জেলা প্রশাসকের কক্ষে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেনের নেতৃত্বে অন্যদের মধ্যে জেলা এনজিও সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর, মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নবাগত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।