মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্ক ফোর্স এনসিটিএফ এর উদ্যোগে দিনব্যাপী জেলা পর্যায়ে শিশু অধিকার, শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, এনসিটিএফ এবং লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি এসএম মেহেরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ, সদর উপজেলা এনসিটিএফ এর সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, গাংনী উপজেলা এনসিটিবি সভাপতি সবুজ, মেহেরপুর জেলা এনসিটিএফ সাবেক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ। উল্লেখ্য ন্যাশনাল চিল্ড্রেনস ট্রাস্ক ফোর্স এনসিটিএফ, জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত।