বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা এনসিটিএফ এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এর মাসিক মিটিং ও বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক পরিকল্পনা সভায় মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাবেক সভাপতি ও মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার এস এম মেহেরাব হোসেন, মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুজ্জামান, জেলা এনসিটিএফ ভলেন্টিয়ার মান্নাফ মান্না, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সদস্য কাওছার আহমেদ, নুসরাত শারমিন, আজমিমা আক্তার র‍্যামি,রাফি,তরঙ্গ,অন্তু, মারিয়া। এ সময় তারা বেশ কয়েকটি পরিকল্পনা এবং বাজেটের উৎসসহ সমস্ত কিছু নির্ধারণ করেন।