বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা এনসিটিএফ এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

By মেহেরপুর নিউজ

October 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা এনসিটিএফ এর উদ্যোগে দিনব্যাপী শিশু অধিকার, শিশু অধিকার প্রতিষ্ঠার বিষয়ক মনিটরিং, সাংগঠনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব ও অ্যাডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি কার্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়। প্রশিক্ষণে দিনব্যাপী এনসিটিএফ শিশুদের শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং, সাংগঠনিক ব্যবস্থাপনা, নেতৃত্ব ও অ্যাডভোকেসি বিষয়ে প্রশিক্ষণ দেন মেহেরপুর জেলা এনসিটিএফ’র ভলেন্টিয়ার এস এম আব্দুল মান্নাফ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমি, এনসিটিএফ সদস্য কাউসার, তরঙ্গ, রাফি, নাফিজ, এলিসা, নাফিজা, নোশিন, নওরিন, র‍্যামী প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।