বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি অনুভা সম্পাদক নাবিল নির্বাচিত

By মেহেরপুর নিউজ

March 14, 2023

 মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা এনসিটিএফ এর নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি কার্যালয় মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অনুভা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম মুনতাসির নাবিল।

কমিটির অন্যরা হলেন এহতেসাম হক সিয়াম সহ-সভাপতি, মাসুমা সুলতানা রানি যুগ্ন সাধারন সম্পাদক, আফরিন আক্তার সাংগঠনিক সম্পাদক, ইবনে সামির রহমান ও সাদিয়া আশরাফী চাইল্ড পার্লামেন্ট সদস্য,সারাহ্ তামান্না রোজা ও মাহাথির মোহাম্মদ শিশু গবেষক,শাহী আল সাদাত ও জান্নাতুল নাইমা ডোনা শিশু সাংবাদিক নির্বাচিত হয়েছে।

এই কমিটির মেয়াদকাল আগামী ২ বছর। মেহেরপুর জেলা এনসিটিএফ এর নব নির্বাচিত সভাপতি অনুভা বিশ্বাস বলেন,আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে মেহেরপুর জেলা এনসিটিএফ এর কাজগুলো সঠিক ভাবে পালন করতে পারি এবং মেহেরপুর তথা বাংলাদেশকে একটি শিশু বান্ধব দেশ হিসেবে গড়ে তোলাই ভূমিকা রাখতে পারি। উল্লেখ্য এনসিটিএফ জাতীয় পর্যায়ের একটি শিশু সংগঠন যা শিশুদের দ্বারা গঠিত এবং পরিচালিত। এই সংগঠনের মূল উদ্দেশ্য দেশের সকল শিশুর অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে একটি শিশু বান্ধব দেশ হিসেবে গড়ে তোলা।