বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা এনসিটিএফ এর শিশু সংলাপ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 14, 2019

মেহেরপুর নিউজ:

ন্যাশনাল চিল্ড্রেন্স ট্রাস্কফোর্স এনসিটিএফ এর শিশু সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এনসিটিএফ এর আয়োজনে সেভ দ্য চিলড্রেন, শিশু একাডেমী, জেলা প্রশাসকের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই শিশু সংলাপ। অনুষ্ঠানে মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি এসএম মেহেরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক আতাউল গনি।

অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা এনসিটিবি সাধারণ সম্পাদক সপ্তমী কর্মকার পূজা, মেহেরপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক, মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবাদত হোসেন। অনুষ্ঠানে এনসিটিএফ এর শিশুরা জেলা প্রশাসকের কাছে মেহেরপুরে শিশুদের বিভিন্ন ভালো ও উন্নয়ন যোগ্য দিক তুলে ধরেন।

মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক ফারিয়া আফরিন এলিসা ও গাংনী উপজেলা এনসিটিএফ এর সভাপতি সবুজ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন,এই সময় এনসিটিএফ এর সেন্ট্রাল ইয়ুথ ভলেন্টিয়ার মমতাজুল রুমন, মেহেরপুর সদর উপজেলা এনসিটিএফ ভলেন্টিয়ার উপস্থিত ছিলেন এস এম আবদুল মান্নান সহ এনসিটিএফ এর সকল সদস্যরা।