মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আখতার, মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোসারফ হোসেন, সম্পাদক আবু জাফর, ব্র্যাকের জেলা কো-অডিনেটর ফজলুর রহমান, ডিবিএস’র নির্বাহী পরিচালক আবু জাফর, সিডিপি’র নির্বাহী পরিচালক জন পি বিশ্বাস,শফিকুল ইসলাম প্রমুখ।