বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ওলামা ও ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

October 08, 2024

মেহেরপুর নিউজ:

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি এবং ফিলিস্তিনি, গাঁজা ও লেবাননের মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করা হয়। মেহেরপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলিটি মেহেরপুর শহরের কোর্ট এলাকার মডেল মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল কাদের প্রমুখ।