বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যােগে কম্বল বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 06, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির উদ্যােগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন েএর সহযােগিতা কম্বল বিতরণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা শহরের চৌগাছা লেলিন টাওয়ারের সম্মেলন কক্ষে কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুল মাবুদ। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড মজনুল হক মজনু,কমরেড ফারুক হােসেন,যুবমৈত্রী নেতা শামসুজ্জামানসহ পার্টির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।