বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ বদলি

By মেহেরপুর নিউজ

November 27, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ কে বদলি করে সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) আইন ও বিচার বিভাগ ঢাকার মোঃ আব্দুর রহমান সরদারকে মেহেরপুর জেলা ও দায়রা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়। মেহেরপুর জেলা জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহকে বিশেষ জজ (জেলা ও দায়রা জজ বিশেষ জজ আদালত বগুড়ায় বদলি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিডিয়াল সার্ভিসের বদলি এবং যোগদানের নির্দেশ দেওয়া হয়।