বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা করাত কল শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

November 30, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর:

মেহেরপুর জেলা করাত কল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভাশেষে জেলা করাত কল শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শুকুর আলী, কছিমুদ্দিন, সাহেব আলী, আব্দুল আলীম প্রমুখ। পরে কছিমুদ্দিনকে সভাপতি, সাহেব আলীকে সহসভাপতি ও আব্দুল আলীমকে সাধারন সম্পাদক করে মোট ৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা করাত কল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক মহাসিন আলী, কোষাধ্যক্ষ মোঃ মহাসিন, নির্বাহী সদস্য আইরুল ইসলাম ও মোস্তফা। সভায় একই সাথে আব্দুস শহীদ ও সামছুদ্দিনকে কমিটির উপদেষ্ঠা করা হয়।