বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কর্ণধর কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 22, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা কর্ণধর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, গাংনী পৌর সভার মেয়র আহমেদ আলি, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ।