মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কর্ণধার কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জেলা কর্ণধার কমিটির সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন,মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডাঃ মোঃ হাসিবুস সাত্তার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া।
সভায় বক্তব্য রাখেন এছাড়াও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভপেষ রঞ্জন রায়, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরুন আখতার, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, গাংনী উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন,মেহেরপুর পৌরসভার কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জেলা প্রতিবন্ধী বিষয় কর্মকর্তা তুলসী কুমার পাল, কৃষি বিপরণ কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ।