বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কারাগারে আটক আসামীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

January 17, 2016

মেহেরপুর নিউজ,১৭ জানুয়ারী: মেহেরপুর জেলা কারাগারে আটক ( পুরুষ ও মহিলা) আসামীদের মাঝে কম্বল,শাড়ি , গেঞ্জি, লুঙ্গী, কেরামবোর্ড, দাবা ও লুডু বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে অপরাধ সংশোধনী ও পূনর্বাসন সমিতি মেহেরপুর জেলা শাখা এসকল সামগ্রী বিতরণ করে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শুভ্রা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত হয়ে এ সকল সামগ্রী বিতরণ করেন। এ সময় জেল সুপার মো: মাঈন উদ্দিন, জেলার আকবর হোসেন শেখ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক , শহর সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, প্রবিশনাল কর্মকর্তা জহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা কারাগারে আটক ৪৫ জন পুরুষ ও ৪৫ জন মহিলা আসামীদের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।