বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কারাগারে আসামি নির্যাতনের ঘটনার তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি

By মেহেরপুর নিউজ

July 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুলাই: মেহেরপুর জেলা কারাগারে আটক আসামি নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছে।  মঙ্গলবার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন কারাগারে উপস্থিত হয়ে তদন্ত কাজ শুরু করেন। উল্লে­খ্য, গত রোববার বিকেলের দিকে জেলাকারাগারে আটক মেহেরপুর শহরের কোর্টপাড়া এলাকার সোনার ছেলে হিরা জেল ক্যান্টিনে সিগারেট কিনতে গেলে তার কাছ থেকে নির্ধারিত মুল্যের অতিরিক্ত দাম আদায় করা হয়। ওই ঘটনায় হিরা প্রতিবাদ করে। এতে জেলার ক্ষুব্ধ হয়ে প্রথমে হিরাকে সেলে আটক করে রাখে।

পরে জেলারের নির্দেশে হিরাকে বেদম প্রহার করা হয়। বিষয়টি অন্যান্য আসামিদের মধ্যে জানাজানি হলে আসামিরা কারাগারের ভেতরে বিক্ষোভ করে। একই সাথে সোমবার সকাল থেকে আসামিরা জেলারের অপসরণ দাবি করে অনশন শুরু করে। পরে মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রনে আসে। খবর পেয়ে ডিআইজি (প্রিজন) মেহেরপুর জেলখানা পরিদর্শন করেন। ওই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।