বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক শিল্পী রানী রায়

By Meherpur News

May 11, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় সোমবার সকালে মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারে আটক আসামিদের সঙ্গে কথা বলেন এবং কারাগারের বিভিন্ন কার্যক্রম ও পরিবেশ ঘুরে দেখেন।

জেলা প্রশাসক কারাগারে পৌঁছালে জেল সুপার আমানুল্লাহ আল আমান তাকে স্বাগত জানান। পরে কারারক্ষীদের একটি চৌকস দল জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলা প্রশাসক শিল্পী রানী রায় সালাম গ্রহণ করেন।

পরিদর্শনকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।