বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কৃষক লীগের জাতীয় শোক দিবস পালন

By মেহেরপুর নিউজ

August 15, 2020

মেহেরপুর নিউজ:

পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় একই সঙ্গে দলীয়,কালো পতাকা উত্তোলন করা হয়।জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে সেখানে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি, সহ-সভাপতি আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জিম হোসেন সহ দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।