বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কৃষক লীগের দুর্নীতি ও মাদক বিরুদ্ধে অভিযানের একাত্মতা শপথ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 31, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে দুর্নীতি, মাদক ও মজুদদারদের বিরুদ্ধে অভিযানের সাথে একাত্মতা শীর্ষক আলোচনা সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের ওয়াপদা সড়কে সদর উপজেলা কৃষক লীগের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম।

প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আনারুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক নিকুল, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কৃষক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম আসকার আলী প্রমূখ। পরে সেখানে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করা হয়।