বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কৃষক লীগের কৃষকের ধান কেটে দিয়েছে

By মেহেরপুর নিউজ

May 13, 2020

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এক কৃষকের ধান কেটে দিয়েছে।

বুধবার সকালে মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তির নেতৃত্বে কৃষক লীগের নেতৃবৃন্দ আব্দুল মাবুদ এর এক বিঘা জমির ধান কেটে দেয়। এ সময় অন্যদের মধ্যে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,সদস্য জিন্নাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।