বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা কৃষিঋণ,কর্ণধর ও সমন্বয় কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 12, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা কৃষিঋণ,কর্ণধর ও সমন্বয় কমিটি’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, গাংনী উপজেলা চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান,জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের শষ্য উৎপাদন বিশেষজ্ঞ শেখ আমিনুল হক প্রমুখ।