মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কৃষি ঋণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, এনডিসি সাজেদুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক শামসুল আলম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ প্রমূখ উপস্থিত ছিলেন।