মেহেরপুর নিউজ:
বিসিবি উদ্যোগে ২০২২-২০২৩ ক্রিকেট মৌসুমে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর জেলা দল পিরোজপুরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা দলের ১৫ জন খেলোয়াড় এবং দুইজন কর্মকর্তা মেহেরপুর ত্যাগ করেন। শুক্রবার পিরোজপুর ভেনুতে মেহেরপুর জেলা দল রাজশাহী জেলা দলের সঙ্গে প্রথম খেলায় মোকাবেলা করবে। মেহেরপুর জেলা দলের ১৫ সদস্য হলেন মনিরুল হক সাইফুল, নাঈমুর রহমান প্লাবন, দাইয়ান ইসলাম, রফিকুল ইসলাম শ্রাবন, ওমর ফারুক, আসহাদুর রহমান অনু, শামীম, আসাদুজ্জামান পল্লব, ইমন হোসেন, রওশন মাহমুদ, তারেক রহমান, আব্দুর রউফ, সাইদ হোসেন, মহিদুর রহমান এবং সোহানুর রহমান। জেলা দলের কোচ হিসেবে হাসিমজ্জামান হিলান এবং ম্যানেজার হিসেবে রয়েছেন আসাদুল ইসলাম।