বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 26, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ব্যাডমিন্টন টুর্নামেন্টের এ গ্রুপে মুস্তাকিম-মাহি জুটি। বি গ্রুপে স্বাধীন -আব্দুর রহমান জুটি। সি গ্রুপের সুমন- আরাফাত জুটি । ডি গ্রুপের লিমন-ফাহিম জুটি ই গ্রুপে মামুন-শুভ জুটি চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলা রাজাপুর ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত এ গ্রুপের ফাইনাল খেলায় মুস্তাকিম-মাহি জুটি ২-০ সেটে হোসাইন-সাজিম জুটিকে। বি গ্রুপে স্বাধীন -আব্দুর রহমান জুটি ২-০ সেটে সিয়াম- সানি জুটিকে।সি গ্রুপে সুমন- আরাফাত জুটি ২-০ সেটে সাফিন- জিদান জুটিকে।ডি গ্রুপের লিমন-ফাহিম জুটি ২-০ সেটে অনিম-তায়েফ জুটিকে এবং ই গ্রুপে মামুন-শুভ জুটি ২-০ সেটে নিশান- রিফাত দুটিকে পরাজিত করে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গোরব অর্জন করে।