মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ এপ্রিল: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার মেহেরপুরের জেলা প্রশাসক বেগম সাহান আরা বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা আব্দুল্লা হেল বাকি, অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহউদ্দিন আহমেদ আবলু, সহসভাপতি আলহাজ মোঃ রমজান আলী, সদস্য শামিম জাহাঙ্গীর সেন্টু, হাসানুজ্জামান হিলোন প্রমুখ।