খেলাধুলা

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

December 10, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাহারা কাপ জয় করায় মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে  রোববার মেহেরপুর শহরে আনন্দ মিছিল বের করা হয়।

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য হাসানুজ্জামান হিলোনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সর্বস্তরের মানুষ আনন্দ মিছিলে অংশ নেয়। এর আগে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া বক্তব্য রাখেন।