বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 27, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশনের সহযোগিতায় বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন এর সহযোগিতায় বায়োফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা খাদ্য কর্মকর্তা এম এম ইকবাল হোসেন এর সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন এর কনসালটেন্ট ড.এম মনির উদ্দিন। মেহেরপুর সদর উপজেলা ওসি এল এস ডি দেব দূত রায়ের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর জমাত আলী, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।