মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে চলমান ও এম এস খাতে চাল ও আটা বিক্রি বিষয়ে ডিলারদের সাথে মতবিনিময় ও নির্দেশনা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা খাদ্য অফিস মিলনায়তনে এ মতবিনিময় ও নির্দেশনা প্রদান করা হয়। জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিলার শামিম জাহাঙ্গীর সেন্টু।