বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সিভিল সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তার জেল সুপার মোঃ মকলেছুর রহমান প্রমূখ।