বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

By মেহেরপুর নিউজ

August 14, 2022

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হযেছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, জেলা আনসার কমান্ডার সাহাদাত হোসেন,মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক,পিপি পল্লব ভট্টাচার্য, গাংনী পৌর মেয়র আহমেদ আলী প্রমূখ।