বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রদলের শীত বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 03, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর জেলা বিএনপি ঈদগা পড়াস্হ কার্যালয় শীত বস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সনির সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন,জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোখলেছুর রহমান স্বপন প্রমূখ উপস্থিত ছিলেন।