মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ সেপ্টেম্বর:
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক জি এস বর্তমান যুবলীগ নেতা তাহের ক্লিনিকের মালিক ডা: আবু তাহেরের শ্যালক শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এক মোটর গ্যারেজ মিস্ত্রী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সন্দ্ধ্যার দিকে ডা. আবু তাহের সিদ্দিকির শ্যালক মেহেরপুর জেলা যুবলীগ নেতা কুষ্টিয়া শহরের নূরুদ্দিন মিয়ার ছেলে শামীম (৩৫) নজরুল স্কুল সংলগ্ন স্থানীয় আওয়ামীলীগ অফিসের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে আলাপ করছিলেন। এসময় নুর ইসলাম ওয়ার্কশপের মালিকের ছোট ভাই দ্বীন মোহাম্মদ আকস্মিকভাবে হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। শামীম মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।ঘটনার পর পরই মেহেরপুর সদর থানা পুলিশ দ্বীন মোহাম্মদকে আটক করে। ঘটনার বিবরনে জানা যায়,মেহেরপুর শহরের কলেজ পাড়ার ডা. আবু তাহের সিদ্দিক বাড়ির পাশে নুর ইসরামের ওযার্কশপ থেকে গাড়ী মেরামত করেন। এর পরও গাড়ীতে ত্রুটি দেখা দিলে ডা. আবু তাহের সিদ্দিকির শ্যালক মেহেরপুর জেলা যুবলীগ নেতা কুষ্টিয়া শহরের নূরুদ্দিন মিয়ার ছেলে শামীম (৩৫) ওই ঘটনার প্রতিবাদ জানায় এবং ক্ষিপ্ত হয়ে গ্যারেজের মালিকের ছোটভাইকে থাপ্পর মারে। এর জের হিসেবে গাড়ি মেরামত মেকানিকের ছোট ভাই দ্বীন মোহাম্মদ ধারালো অস্ত্র নিয়ে শামিমের উপর হামলা চালায়।