মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
আজ শনিবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার হলরুমে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপকের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী,মেহেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,মেহেরপুর শহর আওয়ামীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল,গাংনী পৌর মেয়র আহমেদ আলী,ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন,যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু,আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম,জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক নিশান সাবের,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান,বর্তমান সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন,শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন,উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপ্লব হোসেন,মুজিবনগর উপজেলা সভাপতি রোকনুজ্জামান,সম্পাদক বিদ্যুৎ হোসেন,কলেজ শাখা সভাপতি তৌহিদুল ইসলাম,সম্পাদক কুদরত ই খুদা রুবেল প্রমুখ।