বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 22, 2020

মেহেরপুর নিউজ:

মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান”। লাগাবো বৃক্ষ বাঁচাবো দেশ,শেখ হাসিনার নির্দেশ। লাগাবো বৃক্ষ গড়বো দেশ, ছাত্রলীগের নির্দেশ। এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর আমঝুপি ইউনিয়নের নতুন মদনা ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ করেছে মেহেরপুর ছাত্রলীগ।

শনিবার মেহেরপুর জেলা ছাত্রলীগের নেতা মাসুদ রানা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন এসকল গাছের চারা প্রদান করেন