বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 28, 2020

মেহেরপুর নিউজ ঃ  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ প্রমূখ। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।