মেহেরপুর নিউজ:
র্যালী, পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালী বের করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে শহীদ স্মৃতি বেদীতে পুষ্প মালা অর্পণ করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।