বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রদত্ত শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, সহ সম্পাদক শামীম, ছাত্রলীগ নেতা তানমুন, আশিক, এজাজ, তানজিন, রাতুল, মোমিন প্রমূখ উপস্থিত ছিলেন।