বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগের শীত বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 04, 2021

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে মেহেরপুর জেলা ছাত্রলীগ শীতবস্ত্র বিতরণ করেন।মেহেরপুর জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জেলা ছাত্র লীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন, সহ সম্পাদক অপূর্ব কুমার রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইজাজ আহমেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।