মেহেরপুর নিউজ:
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়ন শীল দেশে উন্নতি হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ । বুধবার বিকালের দিকে আনন্দ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। পরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে পথসভার আয়োজন করা হয় ।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুনতাসির জামান মিদুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাজান আলী, দুলাল মাহমুদ,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিফ,সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইন প্রমূখ।