মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যার পূর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে রোজাদারদের মাঝে ইফতারি খাবার বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন উপস্থিত থেকে বিতরণ করেন। এ সময় সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।