বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 12, 2021

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার লক্ষ্যে বুধবার বেলা বারোটার দিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন তারা। এই সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম, উপক্রীড়া সম্পাদক এজাজ, সহ সম্পাদক শামীম, রকি, সাংস্কৃতিক সম্পাদক অমি পারভীন সহ জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। এসময় দরিদ্র অসহায় দের মধ্যে মুরগি, চাউল, সেমাই, তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।