বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর জেলা ছাত্রলীগের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বুথের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে ফ্রী মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বুথের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে ফ্রী এই বুথের উদ্বোধন করা হয়। বুথে সার্বক্ষণিক মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ থাকার পাশাপাশি সেখানে পুরাতন মাস্ক ফেলে রাখার ব্যবস্থা রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম বাঁধন বুথের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকারনাইন বাইজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ, খন্দকার জুহানী, ইব্রাহিম সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।